বাবাকে নিয়ে নকশীকাঁথার গান শ্রোতাদের মন ছুঁয়েছে

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
বিশ্ব বাবা দিবস ২০২৩ উপলক্ষে ‘বাবা’ শিরোনামে একটি গানের ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করেছে নকশীকাঁথা ব্যান্ড।
প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ^ বাবা দিবস পালিত হয়। সেই হিসেবে এ বছর দিবসটি পালিত হয়েছে ১৮ জুন। নিজের লেখা ও সুরে ‘বাবা’ গানটি গেয়েছেন নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমী। কম্পোজিশন করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান। এ বছর জানুয়ারিতে ১৭ বছরে পা দিয়েছে নকশীকাঁথা। নকশীকাঁথার প্রতিষ্ঠাতা ও গায়ক সাজেদ ফাতেমী বলেন, ‘বাবাকে নিয়ে আমার নিজের লেখা ও সুরে এ পর্যন্ত ১০টি গান আছে, যেগুলো দেশের বিখ্যাত শিল্পীরা গেয়েছেন। তবে বাবাকে নিয়ে ব্যান্ডের জন্য এটাই প্রথম গান। আশা করি, সবারভালো লাগবে’। নকশীকাঁথার লাইন আপ-সাজেদ ফাতেমী (গায়ক ও পার্কাশন বাদক), জে আর সুমন (লিড গিটার, রাবাব ও ম্যান্ডোলিন), বুলবুল (কাহন, ঢোল ও তবলা), রোমেল (কি বোর্ড ও মেলোডিকা) এবং ফয়সাল (বেইজ গিটার)।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,