বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক ক্রিকেটার

নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-সাইমুর রহমান:
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের একঝাঁক ক্রিকেটার। জাতীয় দলের অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মিনহাজুল ইসলাম এবং আব্দুল গাফ্ধসঢ়;ফার। ভর্তিকৃত সকলেই বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জুন, ২০২৩) সকালে মোহাম্মদপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে উপস্থিত হয়ে ক্রিকেটাররা তাদের ভর্তি কার্যক্রম সমাপ্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সোহেল আহসান নিপু, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব সাদিক ইকবাল, সিনিয়র সহকারি রেজিস্ট্রার মশিউর রহমান সহ ভর্তিকৃত খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় দলের অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত বিইউ’র বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটির বিবিএ বিভাগে ভর্তি হতে পেরে আমি আনন্দিত। এতোবড় ক্যাম্পাস, বিশেষ করে বিইউ’র বিশাল খেলার মাঠ সত্যিই সুন্দর।
bangladesh cricketer
ক্রিকেটার নাহিদ রানা তার অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি এ এদেশের খেলোয়াড়দের খেলার পাশাপাশি যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে সেজন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ক্রিকেটার মিনহাজুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন, এখানকার শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। অপর ক্রিকেটার আব্দুল গাফ্ধসঢ়;ফার ভর্তির সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ
জানিয়ে বলেন, বিইউ’তে ভর্তি হয়ে আমি গর্বিত। বাংলাদেশ ইউনিভার্সিটি’র ক্রিকেট দলের কোচ এবং সিএসই বিভাগের প্রধান জনাব সাদিক ইকবাল বলেন, শুরু থেকেই আমার টার্গেট ছিলো জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা যাতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশুনা শেষ করতে পারে, সেই চেষ্টা করে যাওয়া। এ কাজে আমরা সফল।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,