পথশিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-সাইমুর রহমান:

পথশিশুদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার (১৯ জুন) রাতে ঢাকার বনানীতে নিজ বাড়িতে এ জন্মদিন উদযাপন করেন তিনি।

১৯৭০ সালের ১৯ জুন মোহাম্মদ সাঈদ খোকন পুরান ঢাকার নাজিরাবাজারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। তাঁর মাতার নাম ফাতেমা খাতুন।

এ দিকে মোহাম্মদ সাঈদ খোকনের জন্মদিন উপলক্ষে আজ সোমবার রাতে তাঁর নাজিরা বাজারের বাড়িতে কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাঈদ খোকন ১৯৭৫ সালে ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমীতে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৮৬ সালে মাধ্যমিক সম্পন্ন করার পর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৯০ সালে ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

সাঈদ খোকন ১৯৮৭ সালে আওয়ামী লীগের ঢাকা মহানগরের ৩৩ নাম্বার ওয়ার্ডের আইন বিষয়ক সম্পাদক হোন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য পদে নির্বাচন করেন। তিনি ২০০৪ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হোন। ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হোন। ওই বছরের ৬ মে তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২০ সালে ৫ বছরের মেয়াদের শেষ দিন পর্যন্ত নগরের সেবক হিসেবে দায়িতট্বি সফলতার সাথে পালন করেন। তার আমলেই ঢাকা দক্ষিণ সিটি উন্নয়নের স্্েরাতধারায় বদলে যাওয়া নগরীতে পরিনত করতে সক্ষম হয়েছেন।

সাঈদ খোকন ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে পুরান ঢাকার বদরুল আলমের সম্ভ্রান্ত পরিবারে কন্যা ফারহানা আলমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। বর্তমানে তিনি চার কন্যা সন্তানের জনক।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,