জামিন পেলেন মিরসরাইয়ের ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত

মিরসরাই প্রতিনিধি
অবশেষে জামিন পেয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত। মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল করিম ইরফান। মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তারুন্যেরে সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদল কর্মীর সহায়তায় সিএনজিঅটোরিকশাযোগে যাওয়ার পথে মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের শাহজী বাজারে কয়েকজন ছাত্রলীগকর্মী তাদের পথরোধ করে তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। মেয়েটি বারবার বাঁচার জন্য জোরারগঞ্জ থানা পুলিশকে ফোন দিলেও পুলিশ তাকে কোন সহযোগিতা করেনি। পরে ছাত্রলীগকর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় নুসরাতকে জেল হাজতে প্রেরণ করে। অবশেষে মঙ্গলবার সে ওই মামলায় জামিন পেয়েছে। জানা গেছে, ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে তার মুক্তির দাবীতে কর্মসূচি পালন করা হয়। আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল করিম ইরফান জানান, সোমবার আদালতে নাদিয়া নুসরাতের জামিন আবেদন করেছিলাম। বিচারক মঙ্গলবার আসামীর উপস্থিতিতে শুনানীর দিন ধার্য্য করেন। শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,