মিরসরাইয়ে ভাসুরকে কুপিয়ে হত্যার দায়ে ১৮ বছর পর র‌্যাবের হাতে গ্রেপ্তার রহিমা

এম আনোয়া, মিরসরাই প্রতিনিধি, স্বদেশ নিউজ২৪:
মিরসরাইয়ে ভাসুরকে কুপিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রহিমা বেগমকে (৬০) দীর্ঘ ১৮ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, ফেনী।সোমবার (১৯ জুন) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রহিমা বেগম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। র‍্যাব-৭ এর ফেনী কোম্পানী কমান্ডার সাদেকুল ইসলাম জানান, জায়গাজমির বিরোধের জের ধরে ২০০৫ সালের ৫ নভেম্বর ছোট ভাই নুর মোহাম্মদ, তার স্ত্রী রহিমা বেগম আবুল কালামকে (৫২) সুকৌশলে ওচমানপুর ইউনিয়নের পাতাকোট এলাকায় ডেকে নিয়ে বটি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে পাশের নির্জন পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকদের মাধ্যমে পুকুরে লাশ ভাসার সংবাদ পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলে আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন। এমন অমানবিক ও পাশবিক চাঞ্চল্যকর ঘটনা সেসময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। হত্যার ঘটনায় আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে মিরসরাই থানায় ২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ০৭ (১১) ২০০৫)। আসামী রহিমা বেগম দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত পুলিশের তদন্ত এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে উক্ত আসামীর অনুপস্থিতিতে আবুল কালামকে (৫২) হত্যার দায়ে আসামী রহিমা বেগম (৬০) এবং তার স্বামী নুর মোহাম্মদকে যাবজ্জীবন সশ্রমকারাদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,