ঈদে আসছে আপন অপুর মিউজিক ভিডিও আমার চাঁদ

বিনোদন প্রতিবেদক, স্বদেশ নিউজ২৪, সম্পদনায়-আরজে সাইমুর রহমান:

ঈদে প্রকাশ হচ্ছে সাহিত্যক, সাংবাদিক ও গীতিকার আপন অপুর লেখা নতুন গান ‘আমার চাঁদ’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাহবুব মিনেল। ‘আমার চাঁদ আজ জোছনা বিলায় অন্য কারও উঠোনে, যাচ্ছি আমি দুমড়ে-মুচড়ে নির্জন ঘরের কোনে’ এমন হৃদয়স্পর্শী কথার গানটির সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গানটির ভিডিও দৃশ্যধারণ। মেহেদি বাপনের পরিচলনায় মডেল হয়েছেন আফসানা মিমি, সামির ও আপন অপু। দৃশ্যধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। গানটি প্রকাশ হবে পরিচয় প্ল্যাটফর্ম থেকে।
গানটি প্রসঙ্গে গীতিকার আপন অপু বলেন- ‘গানটি গভীর অনুভব থেকে লিখেছি। প্রিয় মানুষটির অবহেলা, ছেড়ে যাওয়ার কষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, গানটির সুর, সঙ্গীত ও ভিডিও দৃশ্যায়ন অনেক ভালো হয়েছে। আশাকরি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
মাহবুব মিলেন বলেন, ‘গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য। শ্রোতারা নিরাশ হবে না আশাকরি।’

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,