কোরবানির গরু নিয়ে বিবাদ তৌসিফ-ফারিণের!

নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪:
কথায় আছে ঢাকাইয়াদের সব কিছুতেই একটু বাড়াবাড়ি থাকে, সেই নমুনা পাওয়া যায় কোরবানির ঈদেও। প্রতিযোগিতা লেগে যায়, কে কার চেয়ে বড় গরু কিনবে কিংবা বেশি দাম দিয়ে কোরবানি দেবে- এসব বিষয়ে। রীতিমত স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায় মহল্লায় মহল্লায়।

এমনই এক বাস্তব চিত্রের প্রতিচ্ছবি উঠে আসবে এবারের কোরবানির ঈদে ‘ঢাকাইয়া কোরবানি’ নামের বিশেষ নাটকের মাধ্যমে। সিএমভি’র ব্যানারে মোহাম্মদ মিফতা আনানের চিত্রনাট্য ও নির্মাণে এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। আরও আছেন আব্দুল্লাহ রানা, শেলী আহসান, জুলফিকার চঞ্চল, ম ম মোর্শেদ প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতার মন্তব্য এমন, ‘ঢাকাইয়াদের কোরবানি নিয়ে যত রকমের সার্কাজম আছে, তার সবকিছুই রাখার চেষ্টা করেছি এই গল্পে। আশা করছি দর্শকরা মজা পাবেন নাটকটি দেখে।’

গল্পের শুরুতেই দেখা যাবে, বাবার আদরের দুলালী সুইটি তার বারান্দায় অতি সাজে টিকটক নিয়ে ব্যস্ত, হঠাৎই তার রিং লাইটে বল এসে যায় ভেঙে। নিচে তাকালে দেখে পাশের বাড়ির আশিক (তার চির শত্রু) ছেলেদের নিয়ে ক্রিকেট খেলছিলো এবং তারই বল এসে..! রাগে সে আশিকের সামনে গিয়ে তাকে বকা শুরু করলে লেগে যায় ঝগড়া। এবং ঝগড়া থেকে হাতাহাতি মারামারি। মারামারি শেষে তারা বিদ্ধস্ত অবস্থায় বাসায় গেলে দুই পরিবার এই নিয়ে ঝগড়ায় মেতে ওঠে। ঝগড়ার এক পর্যায়ে কথা ওঠে কোরবানি নিয়ে।

ঝগড়ার বিষয় হয়ে ওঠে, কে কত বড় কোরবানি দেয় তা নিয়ে এবং এক পরিবার অন্য পরিবারের চেয়ে বড় কোরবানির চ্যালেঞ্জ দিয়ে বিদায় হয়। এরপর শুরু হয় নাটকের মূল গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,