এতদিন গর্জন দিয়েছে তাই মুখরক্ষায় ১০ দফা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ১০ ডিসেম্বর সামনে রেখে বিএনপি এতদিন সারা দেশে তর্জনগর্জন দিয়ে বেড়িয়েছে। ১০ তারিখে নাকি সবকিছু উলটিয়ে ফেলবে। তারা ক্ষমতা নিয়ে নেবে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। কিন্তু তাদের (বিএনপির) কোনো যড়যন্ত্র-অপচেষ্টা সফল হয়নি। তাই তারা তাদের মুখরক্ষার জন্য এসব দাবি ও দফা দিয়েছে। আসলে একটা কিছু বলতে হয়, তাই তারা এগুলো (১০ দফা দাবি) বলেছে।

বিএনপির ১০ দফা ও নতুন কর্মসূচি প্রসঙ্গে রোববার যুগান্তরের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।

শনিবার ঢাকায় গণসমাবেশ থেকে ১০ দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তবে বিএনপির এসব দাবিকে ততটা আমলে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাত্তা দিচ্ছে না সাত সংসদ-সদস্যের পদত্যাগও। বিএনপি যখন আনুষ্ঠানিকভাবে এসব দাবি জানিয়েছে, এর আগে থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় জনসভা শুরু করেছেন। ইতোমধ্যে যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে জনসভা করেছে আওয়ামী লীগ। এসব জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে আগামী নির্বাচনে আবারও ভোট চাইছেন তিনি। যদিও বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। তবে বিষয়টি আমলে নিচ্ছে না ক্ষমতাসীনরা।

বিএনপির ঘোষিত এই ১০ দফা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত কি না জানতে চাইলে আমির হোসেন আমু বলেন, তাদের (বিএনপির) এসব দাবি নিয়ে আমাদের কখনো কোনো টেনশন ছিল না। এখনো নেই। জনগণ তো তাদের (বিএনপিকে) পছন্দই করে না। তাদের জনসমর্থনও নেই। তারা গণতন্ত্রেও বিশ্বাস করে না। তাদের জন্মই হয়েছিল বন্দুকের নলের মধ্য দিয়ে। তারা সব সময় ষড়যন্ত্র ও হত্যা-ক্যুর রাজনীতি করে। আগামী দিনেও সেটা করার অপচেষ্টা করবে। কিন্তু অতীতে যেমন তাদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

বিএনপির সাত সংসদ-সদস্যের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই নেতা বলেন, তাদের সাত সংসদ-সদস্য পদত্যাগ করায় কিছু যায় আসে না। কারণ, এর আগে একটা ফুল সেশনই তারা অংশগ্রহণ করেনি। ২০০৮ সালে নির্বাচনের পরও তারা খুব একটা সংসদে যায়নি। সংসদ-সদস্য পদ রক্ষায় শুধু প্রতি ৯০ দিনে একদিন করে যেত। খালেদা জিয়াসহ অন্যরাও বেশির ভাগ সময়ই যেত না। সুতরাং তাদের সংসদে থাকা না থাকা, প্রতিনিধিত্ব করা না করা, আমি মনে করি, এতে জনগণের কিছু আসে-যাবে না। তিনি আরও বলেন, সংসদে না যাওয়া এবং নির্বাচন না করা তাদের অভ্যাস। সুতরাং তাদের এই সাতজন এখন আর পদত্যাগ করলেই বা কী হবে?

বিএনপি কর্তৃক বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং সরকার পতনের দাবি প্রসঙ্গে আমির হোসেন আমু যুগান্তরকে বলেন, তারা (বিএনপি) তো কত কিছুরই দাবি জানায়। দাবি জানালেই কি হয়ে যায়? তাদের কথায় কি সংসদ ভেঙে যাবে? সাতজন পদত্যাগ করলেই কি সংসদ অকার্যকর হয়ে যাবে। সুতরাং এসব বলে লাভ নেই। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আগামী দিনে নির্বাচনেও জনগণ যাকে ভোট দেবে, তারাই আবার সরকার গঠন করবে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।