এবার রাজের সঙ্গী বুবলী

বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।

এদিকে প্রেম, বিয়ে, সন্তান— সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি।

এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।