এবার জিৎ এর সিনেমা পরিচালনায় বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার

পশ্চিমবঙ্গের সুপারস্টার ও জনপ্রিয় অভিনেতা জিৎ-এর জন্মদিন আজ। তার জনপ্রিয়তার আঁচ আছে বাংলাদেশেও। জন্মদিনে তাই বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারকে সঙ্গী করে দিলেন নতুন সিনেমার ঘোষণা।

জিৎ এর নতুন ছবি ‘মানুষ’-এর পরিচালক বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এরই মধ্যে সকল চুক্তি চূড়ান্ত হয়েছে বলে কলকাতা থেকে জানিয়েছেন এই নির্মাতা।

তিনি জানান, বড় বাজেটের এই ছবিতে প্রযোজক হিসেবে আছেন জিৎ নিজেই। তার সঙ্গে আছেন গোপাল মান্দানি ও অমিত জুমরানি। জিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজে, সিনেমাটির ঘোষণা দিয়ে আজ সন্ধ্যায় একটি পোস্ট করেছেন।

সিনেমাটি প্রসঙ্গে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘বেশ কিছুদিন হলো কথা হচ্ছিলো। আজ সবকিছু ফাইনাল হলো। তবে এখনো নায়িকা চূড়ান্ত হয়নি। খুব দ্রুত নায়িকা চূড়ান্ত করে শুটিং শুরু করব। আশা করছি আগামী বছর ছবিটি মুক্তি দিতে পারব।’

সঞ্জয় নিশ্চিত করেন এটি যৌথ প্রযোজনার কোনো সিনেমা নয়, এখানে তিনি একজন পরিচালক হিসেবেই কাজ করবেন।

বাংলাদেশের অনেক তারকাই পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন ও করছেন। এবার পরিচালকেরাও যাচ্ছেন সেখানে। বাংলা ছবির জন্য এটি আশা জাগানিয়া খবর।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।