নেইমারের পর ব্রাজিলের আরেক তারকা ইনজুরিতে

গ্রুপপর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে ২৮ নভেম্বর ও ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর মাঠে নামবে সেলেসাওরা। এ দুটি ম্যাচে নেইমারের পাশাপাশি দানিলোকেও পাবেন না কোচ তিতে। এই দুই তারকাই ইনজুরিতে পড়েছেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে।

সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করে অন্যতম ফেবারিট ব্রাজিল। তবে জয়ের মুহূর্তটা বেশিক্ষণ উদ্‌যাপনের সুযোগ পায়নি তারা। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতেই তাকে তুলে নেয়া হয়। তখন দেখা যায়, নেইমারের চোখ ছলছল করছে। ফুলে গেছে পায়ের গোড়ালি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড। নেইমার যখন ম্যাচশেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদ্‌যাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

ম্যাচশেষে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লেসমার নেইমারের ইনজুরি নিয়ে বলেছিলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। ওই অংশটি ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে আইস ট্রিটমেন্ট দিয়েছি। এখন তার ফিজিক্যাল থেরাপি চলছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষার পরই জানা যাবে এ চোট কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে।

তবে নেইমারকে নিয়ে বরাবরই আশাবাদী ব্রাজিল কোচ তিতে। তিনি বলেছিলেন, পরের ম্যাচেই খেলতে পারবে সে। এছাড়া নিজের ইনস্টাগ্রামে খোদ নেইমার লিখেছিলেন, ‘বিশ্বাস রাখ। বিশ্বাস করতে হবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, এমনকি চরম বিশৃঙ্খলার মাঝেও। এটা নিশ্চিত যে, সব ভালো কিছু এখনো আসার বাকি। এটা বুঝতে হবে, সবকিছুর তার নিজস্ব সময় আছে। বিশ্বাস মানুষের ক্ষমতার বাইরে। আমরা আসতে পারি না, কিন্তু অনুভব করতে পারি।’

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ