দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

ফুটবল বিশ্বকাপের মধ্যেই এক সাক্ষাৎকার দিয়ে তুমুল আলোচনায় পর্তুগিজ এ ফুটবল তারকা। সদ্য সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ও মালিকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এরপর বুধবার (২২ নভেম্বর) রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড কর্তৃপক্ষ। বলা হয়, যৌথ সম্মতিতেই ক্লাব ছেড়েছেন সিআরসেভেন।

অবশ্য ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগ্যানকে দেয়া আলোচিত ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরপরই বোঝা যাচ্ছিল ওল্ড ট্র্যাফোর্ড অধ্যায় শেষ হয়ে গেছে সিআরসেভেনের। আর তাই বুধবারের ঘোষণাটি কেবল আনুষ্ঠানিকতা ছিল।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ছাড়লেও আগের এক ঘটনায় শাস্তি পেতে হলো রোনালদোকে। যদিও বর্তমানে ক্লাবহীন এ ফুটবলার পরবর্তী ঠিকানা হিসেবে যদি প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে বেছে না নেন, তাহলে হয়তো এমন শাস্তি পেতে হবে না। তবে সেক্ষেত্রে জরিমানা গুনতে হতে পারে।

গত এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন সদ্য সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। আর সে কারণেই এমন শাস্তির মুখে পড়লেন সিআরসেভেন।

ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারের পর মেজাজ হারান রোনালদো। তার সঙ্গে ছবি তুলতে চাওয়া এভারটন সমর্থকের সেলফোন আছাড় মেরে ভেঙ্গে দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ