আচারি বিফ তৈরির রেসিপি

মাংস ভুনা তো আমরা সবাই পছন্দ করি, তবে তাতে যখন আচারের স্বাদ পাওয়া যাবে তখন তার মজা আরও কয়েকগুণ বেড়ে যাবে। এ মজাদার খাবারটি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। সহজে আচারি বিফ তৈরির রেসিপি-

 

 

তৈরি করতে যা লাগবে-

 

 

 

গরুর মাংস ১ কেজি

 

 

 

হলুদ গুঁড়া ১-২ চা চামচ

 

 

 

মরিচ গুঁড়া ১ চা চামচ

 

 

 

গরম মসলার গুঁড়া ১ চা চামচ

 

 

 

ধনিয়া গুঁড়া ১-২ চা চামচ

 

 

 

জিরা গুঁড়া ১-২ চা চামচ

 

 

 

পাঁচফোড়ন ১ চা চামচ

 

 

 

দারুচিনি ২ টুকরা

 

 

 

এলাচ ২টি

 

 

 

লবঙ্গ ২ টা

 

 

 

তেজপাতা ১ টা

 

 

 

পেঁয়াজ কুচি ১ কাপ

 

 

 

শুকনা মরিচ ৩ টা

 

 

 

আদা বাটা ১ চা চামচ

 

 

 

রসুন বাটা ১ চা চামচ

 

 

 

সরিষার তেল ১-২ কাপ

 

 

 

ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ

 

 

 

আচের আচার ১ টেবিল চামচ

 

 

 

আদা কুচি ১ চা চামচ

 

 

 

197477 1

 

 

 

যেভাবে তৈরি করবেন-

 

গরুর মাংস ধুয়ে টুকরা করে নিন। এরপর হাঁড়িতে সরিষার তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিন। কিছুক্ষণ ভেজে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, দারুচিনি, আদা-রসুন বাটা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন। মসলা কষানো হলে তাতে মাংস দিয়ে নাড়তে থাকুন, চুলা মাঝারি আঁচে রাখুন। মাংস নেড়েচেড়ে তাতে এক কাপ গরম পানি দিয়ে পরিমাণমত লবণ দিয়ে দিন। এবার মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে তাতে গরম মসলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর সামান্য আদা কুচি দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করুন। নামানোর আগে এক চা চামচ আম বা জলপাইয়ের টক আচার মিশিয়ে দিতে পারেন।

 

 

 

রান্না শেষে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,