ডেঙ্গুতে মৃত্যু ৭, আক্রান্ত ৯৮৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর নতুন করে ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সবশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩২ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এনিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৭ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪৮ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৫৯ জন।
 
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৯ জন। এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,