বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন ৫৩৩ জন; যা আগের দিনের তুলনায় কমেছে ছয় শতাধিক। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪১৬ জন; যা আগের দিনের তুলনায় কমেছে ৮৫ হাজারের বেশি।

রোববার (৩০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৫৮ জন। অন্যদিকে একইসময়ে প্রাণহানির শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৭৯ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫২০ জন এবং মারা গেছেন ৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭২৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন এবং মারা গেছেন ৩৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৯০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,