প্রাণ জুড়ায় শরবত

আপেল চিলার

যা লাগবে : আপেল দুটি, সোডাওয়াটার পরিমাণমতো, চিনি সিরাপ পরিমাণমতো, লেবুর রস এক চা চামচ, বরফ ও পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : কিছু আপেল কুচি করে নিতে হবে। বাকি আপেল, চিনির সিরাপ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার গ্লাসে বরফ ও সোডাওয়াটারের সঙ্গে আপেলের জুস, লেবুর রস মিশিয়ে আপেল কুচি দিয়ে পরিবেশন করুন।

মাল্টা মজিটো

যা লাগবে : মাল্টা দুটি, পুদিনাপাতা পরিমাণমতো, লেবু একটি (ছোট), পাউডার সুগার তিন টেবিল চামচ, সোডাওয়াটার পরিমাণমতো।

যেভাবে করবেন : কিছু মাল্টা ছোট ছোট করে কেটে তাতে লেবুর টুকরাসহ পুদিনাপাতা গ্লাসে দিয়ে থেঁতো করে মাল্টার রস, পাউডার সুগার ও সোডাওয়াটার দিয়ে ভালো করে নেড়ে বরফ বেশি করে দিয়ে পরিবেশন করুন।

জাম্বুরার ঠান্ডাই

যা লাগবে : জাম্বুরা দুই কাপ, পানি আধা কাপ, বিটলবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, বরফ ইচ্ছামতো, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন : জাম্বুরা ছিলে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ ও জাম্বুরা দিয়ে পরিবেশন করুন।

মিল্টলেমনেড

যা লাগবে : লেবু একটা, লেবুর রস দুই টেবিল চামচ, চিনির সিরাপ পরিমাণমতো, বরফ পরিমাণমতো, পানি দুই গ্লাস, পুদিনাপাতা পরিমাণমতো।

যেভাবে করবেন : পুদিনাপাতা কুচি ও লেবু একটু থেঁতো করে নিন। গ্লাসে লেবু ও পুদিনাপাতা দিয়ে পানি, বরফ, চিনির সিরাপ ও লেবুর রস দিয়ে নেড়ে কাটা লেবু দিয়ে পরিবেশন করুন।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,