সব সমস্যা সরকার একা সমাধান করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু সমস্যাসহ সরকার সবকিছু একা সমাধান করতে পারবে না। সরকার একটি গাইড লাইন দেবে, সেটা জনগণকে মেনে চলতে হবে।
সব সমস্যা সরকার একা সমাধান করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের চিকিৎসা সেবার চলমান কাজ শেষ হলে নিজ এলাকাতেই চিকিৎসা নিতে পারবেন রোগীরা। তাদের আর ঢাকায় আসতে হবে না। দেশের বিশেষায়িত হাসপাতালগুলো অনেক বড় বড় অপারেশন করছে। তাদের সক্ষমতা বেড়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু সমস্যা প্রকট হওয়ায় শয্যা সংকট হচ্ছে। ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশনের আওতায় এক হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে। কিছু রোগী ভর্তিও হয়েছে। করোনার সময় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে ব্যবহৃত ৪০০ শয্যাও ব্যবহার করা যাবে। সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।

শয্যা সংকট সমাধানে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামীতে জেলা পর্যায়েই বড় বড় রোগের চিকিৎসা সেবা পাবে জনগণ। দেশেই যাতে সব রোগের চিকিৎসা সম্ভব হয়, সে ব্যবস্থাই সরকার করছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িতদের নিয়ে বিএনপি রাজনীতি করে মন্তব্য করে তিনি বলেন, করোনার সময় দেশের মানুষের পাশে দেখা না গেলেও বিএনপির তোড়জোড় রয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে, কিন্তু দেশের মানুষ জানে তাদের শাসনামলে বিদ্যুৎ কোনো কোনো সময় আসতো। বর্তমানে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় সবকিছুর উপর প্রভাব পড়েছে বলে জানান তিনি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,