স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টা থেকে বন্ধ ছিল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তবে এরপর তা স্বাভাবিক হয়ে যায়। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব থেকেই হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার খবর পাওয়া যায়। ব্যবহারকারীরা অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ বা কল যাচ্ছে না। বাংলাদেশ সময় দুপুর ১টার পর দেখা যায় ঢাকা থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ বা কল দেয়া যাচ্ছে না। তবে বিকেল সাড়ে ৩টার দিকে আবার ঠিক হয়ে যায় সার্ভার।
স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ

তবে গোলমালের বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের আশ্বস্ত করেছিল মেটা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যার বিষয়টি তারা জেনেছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে।

এরপর অল্প সময়েই হোয়াটসঅ্যাপ আবারও চালু হয়ে যায়। এর আগে সমস্যা চলাকালীন স্কাই নিউজ জানিয়েছিল, ব্রিটেনের হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ ও কল দিতে পারছেন না। প্রথম ইস্যু ধরা পড়ে ব্রিটিশ সময় সকাল ৮টায়।

ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকরণ ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে জানায়, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছেন।

এরপর অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০ হাজার রিপোর্ট পড়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হাজার হাজার পোস্ট পড়ে।

ব্যবহারকারীরা জানান, তারা হোয়াটসঅ্যাপ খুলতে পারছেন, মেসেজও লিখতে পারছেন, কিন্তু তা সেন্ড হচ্ছে না। কল দিলে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালেও ঠিকভাবেই হোয়াটসঅ্যাপ চলছিল। কিন্তু বাংলাদেশ সময় দুপুর ১টার পর থেকে সমস্যা শুরু হয়। ইন্টারনেট বন্ধ রেখে মেসেজ পাঠালে যেমন সংকেত দেখানো হয় এবং কল দেয়ার ক্ষেত্রেও একই রকম দেখাচ্ছিল।

এদিকে হোয়াটসঅ্যাপে সমস্যা হলেও মেটার মালিকাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ঠিক ছিল। ধারণা করা হচ্ছে, সমস্যা শুধু হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আরো দেখুন

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে