আপনি কতটা বুদ্ধিমান বলে দেবে এই ছবি!

সম্প্রতি নেটদুনিয়ায় একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়েছে। এই বিশেষ ছবিটি তৈরি করা হয়েছে মানুষের বুদ্ধির দৌড় জানার জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবিটি দিয়ে চাইলে আপনিও নিজেকে যাচাই করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছবির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ, এই একটি ছবিতে লুকিয়ে রয়েছে চারটি রং।

কে প্রথমে কী দেখতে পাচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আপনি কতটা বুদ্ধিমান। ভালো করে দেখুন এই ছবি এবং বলুন আপনি প্রথমে কী দেখতে পাচ্ছেন ছবিতে?

ছবিটিতে একটি ডিজাইনার বৃত্ত দেখতে পাবেন। আর এই বৃত্তের মধ্যে কোন রংটি আপনি খুঁজে পান তা যাচাই করুন। নিজেকে বা অন্যকে যাচাই করতে কিন্তু পুরো বৃত্তে তাকাবেন না। লক্ষ করবেন ঠিক বৃত্তটির মাঝখানে।

বৃত্তের মাঝখানে তাকিয়ে যদি কালো রং দেখতে পান তবে আপনার বুদ্ধির দৌড় অন্যসব সাধারণ মানুষের মতোই বলতে পারেন।

যদি কেউ নীল রং প্রথমে দেখেন তাহলে বুঝতে হবে আপনি জিনিয়াস অব পারসেপশন। জীবন বিষয়ে সেই ব্যক্তির স্বচ্ছ ধারণা আছে। জটিল পরিস্থিতিতে যেকোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি।

এরা কর্মক্ষেত্রে সবার আগে থাকে। কারণ, বাকিরা এদের ওপর ভরসা করে। এদের মস্তিষ্কের তরঙ্গ ১০০ থেকে ১২০ এইচজেড-এর মধ্যে হয়ে থাকে।

যদি কেউ লাল বা সবুজ রং প্রথমে দেখে তাহলে তাকে যুক্তিবাদী মানুষ হিসেবে বিবেচনা করা হবে। তার বুদ্ধি হবে অন্যদের চেয়ে এক ধাপ বেশি। এমন ব্যক্তিরা যেকোনো বিষয় সহজে অনুমান করতে পারে। যার কারণে যেকোনো সমস্যার সমাধান করা তারা খুব সহজেই করতে পারেন।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week