রেকর্ড সংখ্যক আক্রান্তের দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১১২ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদফতর। শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রেকর্ড সংখ্যক আক্রান্তের দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
স্বাস্থ্য সময় ডেস্ক

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ২৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৭৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৬ হাজার ৫১৩ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

এদিকে, দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী প্রবণতাও বাড়ছে। এ ক্ষেত্রে জেলা কিংবা উপজেলা পর্যায়ের হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। চিকিৎসকরা বলছেন, এতে রোগীর ধকল বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে পড়ছে নেতিবাচক প্রভাব। ডেঙ্গু রোগীর চিকিৎসার গাইডলাইন সব জায়গায় একই রকম উল্লেখ করে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক সময় সংবাদকে বলেন, ‘অনেকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় আসেন। তবে আমি মনে করি রোগীরা কিছুটা ভয় পেয়েও ঢাকায় আসেন। যেমন ফরিদপুর, চাঁদপুরসহ দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার আছেন, তারা ডেঙ্গু সম্পর্কে জানেন। ঢাকার মধ্যে ডেঙ্গু চিকিৎসার জন্য যে গাইডলাইন আছে, ঢাকার বাইরের জন্য ঠিক একই রকম গাইডলাইন দেয়া আছে। এটাই যদি আমরা ভালোভাবে ফলো করি, তাহলে ঢাকামুখী রোগীর সংখ্যা কম হবে।’

চলতি বছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,