যেসব কারণে শ্বাসকষ্ট হয়?

শ্বাস-প্রশ্বাস ছাড়া কেউ বাঁচে না। দেহঘড়ির এই অত্যাবশ্যকীয় এই উপাদান আমাদের স্বাভাবিক জীবন দেয়। শ্বাসকষ্ট মানুষের নিঃশ্বাস কেড়ে নিয়ে তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই যাদের শ্বাসকষ্ট রোগ রয়েছে, তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত।

শ্বাসকষ্ট শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে সমস্যা হওয়া, রেসপিরাটরি ডিসট্রেস নামেও পরিচিত। এই রোগীর কষ্টের কোনো শেষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সি মানুষ এই সমস্যায় ভুগতে পারে।

শ্বাসকষ্টের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আজিজুর রহমান

কী কারণে শ্বাসকষ্ট হতে পারে

* হাঁপানি বা অ্যালার্জি থাকলে

* ঠাণ্ডা লাগলে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়

* এডিনয়েড থাকলে

* অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে

* সাইনোসাইটিস, হার্ট ফেইলিওর, নিউমোনিয়া ইত্যাদি রোগ দেখা দিলে

* ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)। এছাড়াও বহুবিধ কারণে শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে। জ্বরসহ বেশ কিছু শারীরিক রোগেও শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর দহন বা মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য নিশ্বাসের হার বেড়ে যায়। হাইপারভেন্টিলেশন সিন্ড্রোমের কারণটা যদিও খুব স্পষ্ট নয়, তবে এটার সঙ্গে উৎকণ্ঠা আর এক ধরনের ভয় পাওয়ার

ঘুমানোর জন্য বিছানায় শোয়ার পর কিছু ব্যক্তির শ্বাস নিতে অসুবিধা হয়।

নাকের সমস্যা ও অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে এমন হতে পারে।

শ্বাসকষ্ট থেকে আরাম পেতে কী কী পদক্ষেপ নেওয়া যায়

* ধূমপান পরিহার করুন। পরোক্ষ ধূমপানও শ্বাসকষ্টের জন্য ক্ষতিকর।

* হাঁপানি থাকলে হাঁপানির চিকিৎসা করান।

* অ্যালার্জি থাকলে অ্যালার্জি সৃষ্টি করে এমন বস্তু (যেমন- ধুলাবালি) ও খাবার (যেমন- গরুর মাংস, ইলিশ মাছ, বাদাম ইত্যাদি) এড়িয়ে চলুন।

* শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।

* ঘর গোছানোর সময় বা বাইরে গেলে ডাস্ট মাস্ক পরে বের হবেন।

* বেশি পশমওয়ালা পালিত পশু রাখবেন না।

* ঘরবাড়ি সব সময় পরিষ্কার এবং ধুলামুক্ত রাখুন।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week