যে অবদানের জন্য সক্রেটিস পুরস্কার পেলেন সাদিও মানে

ফুটবলে বিভিন্ন কীর্তির পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ দিয়ে প্রায়শই আলোচনায় আসেন বায়ার্ন মিউনিখের সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। সেসব কাজ দিয়ে সামাজিক উন্নয়নে অবদান রাখার পুরস্কারটা এবার পেলেন তিনি। ব্যালন ডি’অর অনুষ্ঠানের রাতে জিতলেন সক্রেটিস পুরস্কার।

ফ্রান্স ফুটবলের এ অনুষ্ঠানে এবারই প্রথম মাঠের বাইরের কাজের জন্য পুরস্কার দেওয়া হলো। ৩০ বছর বয়সি মানে নিজ গ্রাম বামবালিতে একটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন, বিভিন্ন স্কুলের খরচ জুগিয়ে অবদান রাখছেন। করোনা মহামারির সময়ও তিনি সেনেগালিজ জাতীয় কমিটিকে টাকা দিয়ে মহামারি দমনে সহায়তা করেছেন।

সোমবার রাতে প্যারিসের তিয়াটর দুই শাতলেতে তারই স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। বলা হয়েছে— ‘এই সক্রেটিস পুরস্কার নিবেদিত চ্যাম্পিয়নদের সেরা সামাজিক উদ্যোগকে স্বীকৃতি দেয়।’

এর আগে কখনো এ পুরস্কার দেওয়া হয়নি। এবারই প্রথম মানবিক পুরস্কার দিল ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। ব্রাজিল কিংবদন্তি ফুটবলার সক্রেটিসের নামে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ১৯৮০-এর দশকে করিন্থিয়ান্স গণতন্ত্র আন্দোলনের সহ-উদ্যোক্তা ছিলেন, যা ব্রাজিলের তৎকালীন মিলিটারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল।

আফ্রিকার বর্ষসেরা এ ফুটবলার অবশ্য ব্যালন ডি’অরের জন্যও মনোনীত হয়েছিলেন। লিভারপুলের হয়ে শেষ মৌসুমে তিনি করেছিলেন ২৩ গোল। দলকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তার দল সেনেগালকে জিতিয়েছেন আফ্রিকান নেশন্স কাপের শিরোপা।

এ পুরস্কার জিতে মানে বলেন, ‘এখানে অতিথি হিসেবে আসতে পেরে আমি বেশ খুশি। কখনো কখনো আমি বেশ লাজুক থাকি, তবে আমি আমার মানুষদের জন্য কাজ করতে পারলে, পরিস্থিতিতে একটু উন্নতি আনতে অবদান রাখতে পারলেও বেশ খুশি হই।’

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ