শহীদ আফ্রিদির সংস্থায় সেই ব্যাট দিলেন নাসিম শাহ

এশিয়া কাপের সুপার ফোরে শারজাহে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটি বহুদিন হৃদয়ে গেঁথে থাকবে ক্রিকেটপ্রেমীদের। দুই দেশের সমর্থকরা ভুলবেন না কখনো।

শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য, অকল্পনীয় জয় এনে দেন দলটির পেসার নাসিম শাহ। তার সেই ম্যাচ জেতানো ইনিংস পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেছিল। সেই সঙ্গে ভারতকে এশিয়া কাপ থেকে ছিটকে দেয়।

আর যে ব্যাট ছুঁয়ে এসব অর্জন এসেছে, সেটি নিলামে তোলারও ঘোষণা দেন নাসিম। সেই ব্যাট বিক্রির অর্থ পাকিস্তানের বন্যদুর্গতদের সহায়তায় কাজেও লাগানোর ঘোষণা দেন এ পেসার।

সেই পরিকল্পনায় এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির দাতব্য সংস্থায় ব্যাটটি দিলেন নাসিম শাহ।

ব্যাট নিলামে তুলে টাকা উঠিয়ে তা দিয়ে পাকিস্তানের বন্যাবিধ্বস্ত মানুষদের সাহায্য করার দায়িত্ব নিয়েছে আফ্রিদির সংস্থাটি।

বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার নাসিম একটি ভিডিও টুইট করেন।

সেখানে পাক পেসার বলেন, আমার জন্য এই ব্যাট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের মানুষ বন্যায় ডুবে আছেন। আমি তাই এই ব্যাট আফ্রিদি ফাউন্ডেশনকে দিচ্ছি। কারণ তিনি এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শহিদ আফ্রিদি ভাইয়ের আবেদন, তিনি যেন আমার এলাকার বন্যাপীড়িত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন।

আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ১১ রান। ফজল হক ফারুকিকে পর পর দুটি ছক্কা হাঁকান নাসিম। চার বল বাকি থাকতে এক উইকেটের মহানাটকীয় জয়ে পাকিস্তান পৌঁছে যায় এশিয়া কাপের ফাইনালে।

আর ফাইনালে পৌঁছে দেওয়ার অস্ত্র সেই ব্যাটটি নিলামে তুলতে চান নাসিম শাহ।

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মিডলঅর্ডার ধসে পড়ে পাকিস্তানের। শেষ ওভারে বল করছিলেন ম্যাচের দুর্দান্ত পারফরমার ফজল হক ফারুকি। ওই ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রান। পাকিস্তান পেসার শেষ ওভারে যে ওইভাবে ম্যাচ জেতাতে পারবেন, তা কেউ আশা করেননি।

জয়ের স্বপ্নে যখন বিভোর আফগান সমর্থকরা, তখন ১১ নম্বরে ব্যাট করতে নেমে ফজল হককে টানা দুটি ছয় মারেন নাসিম। ম্যাচ জিতিয়ে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেন ১৯ বছরের এ পেসার।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,