আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রমও খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেবের বরাত দিয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি ও চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এ সিদ্ধান্ত ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে আগেই চিঠির মাধ্যমে জানায়।

আগামী সোমবার সকাল থেকে ভারতে মাছ আমদানির মধ্য দিয়ে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।