সিনেমাকে হালাল বলা সেই অভিনেতা রাসেল ক্ষমা চাইলেন

রকিবুল আলম রকিবের ভাইয়ারে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। ছবিটি মুক্তির প্রথম দিন হলে দর্শকের আগমন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রাসেল।

গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, সিনেমা হালাল, পাপমুক্ত। এ নিয়ে শুরু হয় জোর সমালোচনা। অবশেষে বিষয়টি পরিষ্কার করেছেন রাসেল মিয়া। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

মঙ্গলবার রাসেল মিয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি রাসেল মিয়া বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, সিনেমা করতে গিয়ে কারো হাত পর্যন্ত ধরিনি, এটা আমি বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি, ভাইয়ারে ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি! ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।

আপনারা দেখেছেন ভাইয়ারে ছবি নিয়ে শুটিং থেকে শুরু করে প্রচার প্রচারণায় আমি যে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পরিশ্রমের ফলাফল হিসাবে চিত্রামহল সিনেমা হলে আমি যখন হাউজফুল দর্শক দেখতে পাই, তখন সাংবাদিকদের সামনে আবেগাপ্লুত হয়ে কসম খেয়ে বলে ফেলেছি, এই ছবি করতে গিয়ে আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি। সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল, এগুলো আমি কখনোই বোঝাতে চাইনি।

তারপরও এইটুকু বলবো, আমি তো মানুষ আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আমার এই কথায় যদি কোনো ধর্মপ্রাণ মানুষ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে আল্লাহর অস্তে মাফ করে দিবেন।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।