দুঃসময়ে আর্শদিপের পাশে দাঁড়ালেন মোহাম্মদ হাফিজ

আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়ে বিপাকে ভারতে আর্শদিপ সিং। জীবন পেয়ে এই ব্যাটারই অনায়াস করে দিল পাকিস্তানের সমীকরণ। ফলে তোপের মুখে এখন আর্শদিপ। কঠিন এই সময়ে তরুণ পেসারের পাশে দাঁড়ালেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

পাকিস্তানের রান তাড়ার ১৮তম ওভারের ঘটনা এটি। রবি বিষ্ণইয়ের অফ স্টাম্পের বাইরের বল স্লগ করে আকাশে তুলে দেন আসিফ। জায়গা থেকেও নড়তে হয়নি আর্শদিপকে। কিন্তু তার হাতে পড়ে বল লাফ দিয়ে বেরিয়ে যায়। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এ ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি। দেখান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ডাগআউটে কোচ রাহুল দ্রাবিড়ের চোখে-মুখে ফুটে ওঠে হতাশা।

তবে আর্শদিপের পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার হাফিজ। তিনি বলেন, ক্রিকেটে এমন ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। সোমবার ২৩ বছর বয়সি আর্শদিপকে ট্যাগ করা টুইটারে তিনি ভারতীয়দের শান্ত থাকার অনুরোধ করেন।

‘ভারতীয় সমর্থকদের প্রতি আমার অনুরোধ। খেলাধুলায় আমরা ভুল করি। কারণ আমরাও তো মানুষ। এই ভুলগুলো নিয়ে কাউকে দয়া করে হেনস্তা করবেন না।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।