ভারতকে হারানোর দিনে পাকিস্তান দলে দুঃসংবাদ

দুবাইয়ে এশিয়া কাপের ফিরতি লড়াইয়ে ভারতকে হারিয়ে বদলা নিয়েছে পাকিস্তান। অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ।

তবে জয়ের নেপথ্য নায়ক ছিলেন দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার ৫১ বলে ৭১ রানের ইনিংসে ভর করেই মূলত ১৮২ রানের বড় লক্ষ্য দিতে পারে পাকিস্তান।
এমন দুর্দান্ত জয়ের দিনেই রিজওয়ানের ব্যাপারে মিলেছে এক দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন রিজওয়ান। ভারতের ইনিংসে কিপিং করার সময় চোট পান তিনি। তাই ভারতকে হারিয়েই হাসপাতালে ছুটতে হয়েছে তাকে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর পরই এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নেওয়া হয় রিজওয়ানকে। সোমবার আবার এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে তাকে।

এর পরই জানা যাবে, তার চোট কতটা গুরুতর। বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কিনা তিনি।উল্লেখ্য, ফিল্ডিংয়ে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান রিজওয়ান। আর সেই চোট সামলেই পরে ব্যাটিং করে ৭১ রানের ইনিংস খেলেন তিনি এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু ম্যাচ যতই গড়াচ্ছিল চোটের তীব্রতা ততোই বাড়ছিল। তাই ম্যাচ শেষ হতেই হাসপাতালে ছুটতে হয় তাকে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।