মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা উঠাতে এসে ৩ কবিরাজ আটক

মাটির নিচ থেকে দুই কোটি টাকার সোনা তুলে দিতে এসে আটক হয়েছেন তিন কবিরাজ। গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে সোনা তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারি সাহেবের বাড়িতে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।

প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন।

তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সঙ্গে পরিচয় তার। তারা ইমাম হোসেনকে তার ঘরের নিচে স্বর্ণ আছে এমন প্রলোভন দেখায়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেওয়ার আশ্বাসে দেয়।

তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজির করা হয় বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদ।

হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটকৃত কবিরাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।