আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গেল কয়েক বছরে খুব একটা গণমাধ্যমের মুখোমুখি হন না। শুটিং শেষেই ঘরে ফিরে যান।

তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

এভাবেই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন প্রভা।

তবে প্রভার সাম্প্রতিক কিছু পোস্ট রহস্য ছড়িয়েছে। সম্প্রতি ধর্মীয় আবেগপূর্ণ বার্তা দিচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন— ‘সুখ ও কষ্ট দুটোই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা’।

এবার প্রভা এমন আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচতে বার্তা দিয়েছেন ভক্তদের।

নিজের একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লিখেছেন— ‘আপনি যতই সরল পথে চলুন, তার পরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর সেই পোস্টের সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন।

প্রভার সেই পোস্ট হৃদয় ছুঁয়েছে তার ভক্তদের। কমেন্ট করে অনেকেই অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

রাজ কামাল নামে একজন লেখেন— ‘সময়ের পথ ধরে জীবন সতত বহমান। কুপমুণ্ডক কিছু মানুষ চায় সময়কে বেঁধে রাখতে। উপেক্ষাই হলো তাদের জন্য শাস্তি। আর সৃষ্টিকর্তার সন্তুষ্টিই হোক আমাদের পাথেয়। অনেক শুভকামনা ও শুভাশিষ।’

আসিফ আহমেদ চৌধুরী হিমেল নামে আরেকজন লেখেন, ‘অনেক মেয়ে মানুষের জন্য আপনি একটি অনুপ্রেরণার নাম। হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সুন্দর হয়ে বেঁচে থাকাই জীবন।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।