যে ‘অপরাধে’ ৪৫ বছর দণ্ডিত সৌদি নারী

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার নাম নুরাহ আল-কাহতানি।

সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের একটি অধিকার সংগঠন এ তথ্য দিয়েছে বলে এএফপি জানিয়েছে।

চলতি মাসেই সালমা আল-শেহাব নামের এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দেয় সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনার কয়েক দিন পরই নুরাহর ৪৫ বছরের কারাদণ্ড হলো।

নুরাহ আল-কাহতানিকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেফতার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তার গুরুদণ্ড হয়।

নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন।

সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয় বলে
অধিকার সংগঠনটি জানিয়েছে।

নুরাহর কারাদণ্ডের বিষয়ে সৌদির আদালতের নথির একটি অনুলিপি ‘শেয়ার’ করেছে ডিএডব্লিউএন। কিন্তু এই নথির বিষয়বস্তু যাচাই করতে পারেনি এএফপি।সৌদি কর্তৃপক্ষেরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,