সন্তানকে যেভাবে ইবাদতের প্রশিক্ষণ দেবেন

সন্তানকে ছোট থেকেই যাবতীয় ইবাদত পালনের প্রশিক্ষণ দিতে হবে। তাকে ইসলামী আকিদা ও বিশ্বাস, তাওহিদ, রিসালাত ও শিরক-বিদআত সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। বিশেষত, ধীরে ধীরে সালাত ও সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তুমি এর ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত : ১৩২)

 

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। ’ (সুরা শুআরা, আয়াত : ২১৪)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের সন্তান যখন সাত বছরে পদার্পণ করে তখন তাকে সালাতের নির্দেশ (প্রশিক্ষণ) দাও। আর ১০ বছর হলে তাকে সালাতের জন্য শাসন করো এবং তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও। ’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)

সাহাবায়ে কেরাম ছোট বাচ্চাদের সালাত ও সিয়ামের প্রশিক্ষণ দিতেন। তারা ছোট শিশুদের সঙ্গে করে সালাতের উদ্দেশ্যে মসজিদে যেতেন। রুবাই বিনতে মুআব্বিজ (রা.) বলেন, ‘…পরবর্তী সময়ে আমরা ওই দিন (আশুরার) সাওম পালন করতাম এবং আমাদের শিশুদের সাওম পালন করাতাম। আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম। তাদের কেউ খাবারের জন্য কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম। আর এভাবেই ইফতারের সময় হয়ে যেত। ’ (বুখারি, হাদিস : ১৯৬০; মুসলিম, হাদিস : ১১৩৬)

এ হাদিসে শিশুদের জন্য সিয়াম রাখা বৈধ হওয়ার এবং তাদের ইবাদতে অভ্যস্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়ার প্রমাণ মেলে। (ফাতহুল বারি : ৪/২০১)

 

সূত্রঃ কালের কন্ঠ

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,