থাইয়ের প্রচণ্ড ব্যথায় যা করণীয়

গ্রোইন পেইন বা অ্যাডাকটর পেইন এমন এক ধরনের ব্যথা যা, মূলত আমাদের গ্রোইন বা কুঁচকিতে হয়। এ ধরনের ব্যথা খুব ধীরে ধীরে তৈরি হয় এবং দীর্ঘমেয়াদি হয়।

কারণ

আমাদের চলাফেরার মধ্যে যেকোনো সময় যদি কখনো অ্যাডাকটর পেশিতে টান লাগে তখন একটি প্রদাহজনিত সমস্যা তৈরি হয়। হঠাৎ বেশি ব্যথা থাকলেও পরবর্তী সময়ে কমে আসে; কিন্তু যেহেতু চলাফেরা বা অন্যান্য কাজে কোনো বিধি-নিষেধ থাকে না, তাই প্রদাহজনিত সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়।

তখন এই ব্যথা মূলত প্রদাহজনিত না থেকে একটি ডিজেনারেশন পরিবর্তন হয় বা জটিল ব্যথায় রূপান্তরিত হয়।

 

লক্ষণ

ব্যথা সাধারণত থাইয়ের ভেতরের দিক থেকে হয় এবং থাইজুড়ে ব্যথা অনুভূত হয়।

চিকিৎসা

প্রাথমিক অবস্থায় ব্যথার চিকিৎসা সহজ থাকলেও ব্যথার ধরন যখন পরিবর্তিত হয়, তখন এর চিকিৎসাব্যবস্থাও পরিবর্তন হয়। আর চিকিৎসা পদ্ধতি মূলত নির্ভর করে সঠিক রোগ নির্ণয় বা ব্যথার কারণ নির্ণয়ের ওপর। এ ক্ষেত্রে রোগীরা সাধারণত একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে যখন ব্যথার কোনো উন্নতি হয় না, তখন তাঁরা হতাশ হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে সময় দিয়ে ব্যথার কারণ এবং এর দীর্ঘস্থায়ী হওয়ার বিষয় আগে আলোচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়।

মূলত দুটি পদ্ধতিতে চিকিৎসা করা হয়। প্রথমত, ওষুধ এবং কিছু পরামর্শ মেনে চলার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় উন্নতি লাভ করলে একই চিকিৎসা এক থেকে দেড় মাস অব্যাহত রাখতে বলেন ডাক্তাররা। কারণ দীর্ঘমেয়াদি ব্যথা হঠাৎ চিকিৎসায় উন্নতি হলেও পরবর্তী সময়ে আবার আসতে পারে। এ জন্য দীর্ঘমেয়াদি ব্যথার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ওষুধের মাধ্যমে চিকিৎসা ব্যর্থ হলে ইন্টারভেনশন বা ইনজেকশন পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। ইনজেকশন মূলত অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিনের সাহায্যে প্রয়োগ করা হয়। এতে সুনির্দিষ্ট জায়গায় ওষুধ প্রয়োগ করার মাধ্যমে ব্যথা নিরাময়ের চেষ্টা করা হয়। কিছু মেডিসিন পরবর্তী সময়ে নিয়মিত চিকিৎসায় প্রদান করা হয়।

 

পরামর্শ দিয়েছেন

ডা. মো. আহাদ হোসেন

চিফ কনসালট্যান্ট ও ব্যথা বিশেষজ্ঞ

বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবন, ঢাকা।

 

সূত্রঃ কালের কন্ঠ

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,