রোগব্যাধি, দুঃখ ও আঘাতের ক্ষতি আল্লাহ পুষিয়ে দেন

রোগাক্রান্ত হওয়া, কষ্টে পতিত হওয়া খারাপ মানুষ হওয়ার প্রমাণ নয়। কেননা মহানবী (সা.)ও অসুস্থ হতেন। মাসরুক (রহ.) বলেন, আয়েশা (রা.) বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি রোগ যন্ত্রণার কষ্ট অন্য কোনো ব্যক্তির ওপর দেখিনি। (মুসলিম, হাদিস : ৬৪৫১)

অসুস্থতা গুনাহ মাফ হওয়ার কারণ।

রোগের মাধ্যমে গাছের পাতা ঝরার মতো গুনাহ ঝরে যায়। আবদুল্লাহ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলাম। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। আমি তাঁকে আমার হাতে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি তো ভীষণভাবে জ্বরাক্রান্ত। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, হ্যাঁ, আমি এ পরিমাণ জ্বরে ভুগছি, যে পরিমাণ তোমাদের দুজনের হয়ে থাকে। তিনি বলেন, আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ প্রতিদান আছে। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো মুসলিম ব্যক্তির জ্বর কিংবা অন্য কোনো কারণে বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তাআলা এমনভাবে তার অপরাধ ক্ষমা করে দেন যেভাবে বৃক্ষ পাতা ঝরায়। (মুসলিম, হাদিস : ৬৪৫৩)

 

দুঃখ-দুর্দশা ও আঘাতের ক্ষতি মহান আল্লাহ পুষিয়ে দেবেন। যেকোনো কষ্ট ও আঘাতের বিনিময়ে মহান আল্লাহ ঊর্ধ্বজগতে মর্যাদা বৃদ্ধি করে দেন। আসওয়াদ (রা.) বলেন, কয়েকজন কুরাইশ যুবক আয়েশা (রা.)-এর কাছে আগমন করল। তখন তিনি মিনায় অবস্থান করছিলেন। সে সময় তারা হাসছিল। আয়েশা (রা.) বলেন, কোন বিষয় তোমাদের হাসাচ্ছে? তারা বলল, অমুক ব্যক্তি তাঁবুর রশির ওপর পড়ে গেছে। ফলে তার গর্দান কিংবা চোখ পিষ্ট হওয়ার উপক্রম হয়। তিনি বলেন, তোমরা হেসো না। কেননা আমি শুনেছি, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিমের গায়ে যদি একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, হাদিস : ৬৪৫৫)

আল্লাহ কারো ওপর জুলুম করেন না। কাউকে একদিকে কম দিলে অন্যদিকে বাড়িয়ে দেন। আল্লাহর পলিসি—একদিকে মাইনাস, অন্যদিকে প্লাস। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটিমাত্র কাঁটার আঘাত কিংবা তার চেয়েও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুনাহ মোচন করে দেন। (মুসলিম, হাদিস : ৬৪৫৬)

সূত্রঃ কালের কন্ঠ

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,