বাচ্চার থাইরয়েড সমস্যায় করণীয়

বাচ্চাদের জন্মগত থাইরয়েড রোগ এমন একটি অবস্থা, যেখানে থাইরয়েড গ্রন্থি জন্মগতভাবেই থাকে না বা পুরোপুরি বিকশিত হতে পারে না। এ জন্য থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না।

থাইরয়েড গ্রন্থি কী?

থাইরয়েড গ্রন্থি আমাদের গলার নিচের অংশে অবস্থিত প্রজাপতি আকারের একটি গ্রন্থি, যা থাইরয়েড হরমোন তৈরি করে। থাইরয়েড হরমোন বাচ্চাদের মানসিক বিকাশ, বুদ্ধি, উচ্চতা, মেধা—এগুলো নিয়ন্ত্রণ করে থাকে।

 

বাচ্চাদের থাইরয়েড হরমোন ঘাটতির লক্ষণ

♦ কোনো লক্ষণ না-ও থাকতে পারে, পরীক্ষা করলে ধরা পড়তে পারে

♦ বেশি ঘুমাচ্ছে, কম খাচ্ছে—এমন লক্ষণ থাকতে পারে

♦ অনেক দিন ধরে জন্ডিস থাকতে পারে

♦ পায়খানা কষা

♦ মাংসপেশিগুলো দুর্বল বা থলথলে

♦ গ্রোথ বা বৃদ্ধি কম হওয়া

আশার কথা, চিকিৎসা শুরু করলে তাদের লক্ষণগুলো কমে যায় এবং স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে ওঠে।

 

চিকিৎসা

যদি রোগটি শনাক্ত হয়, তাহলে শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। লোভাথাইরক্সিন নামক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, যা বাচ্চার ওজন ও বয়সভেদে ভিন্ন ভিন্ন হয়। তারপর নিয়মিত রক্ত পরীক্ষা করে ডোজ ঠিক করা হয়। অন্যদিকে জন্মগত থাইরয়েডের বাচ্চাদের যদি জন্মের পরপরই রোগ শনাক্ত করা যায় এবং তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায়, তাহলে তারা স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। তাই যাদের থাইরয়েড রোগের পারিবারিক ইতিহাস আছে তাদের বাচ্চাদের অবশ্যই জন্মের পর থাইরয়েড আছে কি না পরীক্ষা করতে হবে।

যেহেতু এটি সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য একটি রোগ, তাই যথাসময়ে বাচ্চাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করে চিকিৎসা শুরু করতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে। বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ওষুধের ডোজ পরিবর্তন করতে হয়, তাই নিয়মিত শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের (পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট) শরণাপন্ন হতে হবে।

পরামর্শ দিয়েছেন
ডা. মো. মাজহারুল হক তানিম
হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা

সূত্রঃ কালের কন্ঠ

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,