গুগল ক্রোমের আপডেট

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ক্রোম ব্রাউজারের আপডেট নিয়ে আসছে। সার্চ করে তথ্য খুঁজে বের করা আরো সহজ করে তুলতে যুক্ত করা হয়েছে নতুন কয়েকটি ফিচার। বিশেষ করে ছবি খোঁজার ক্ষেত্রে যথাযথ ‘কিওয়ার্ড’ দেওয়াটা কঠিন হয়ে যায়। প্রক্রিয়াটি আরো সহজ করে তুলতে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হয়েছে গুগল লেন্স ফিচার।

 

স্মার্টফোনে ছবি তুলে ক্রোমে যেতে হবে। এরপর ‘সার্চ উইথ গুগল লেন্স’ অপশনটি ব্যবহার করলেই ছবিসংক্রান্ত তথ্য বের হয়ে আসবে। ছবিতে কোনো লেখা থাকলে সেটা অনুবাদ করে দেখারও সুযোগ থাকবে। ক্রোমের ১০৪.০.৫১১২.৮১ সংস্করণটিতে পিডিএফ ডকুমেন্ট ফুল স্ক্রিন মোডে দেখা যাবে। এ ছাড়া ‘প্রেজেন্ট’ নামের একটি ফিচার থাকবে। জুম ইন বা জুম আউট বাদ দিয়ে সরাসরি ফুল স্ক্রিনে মোডে ওয়েব পেজ দেখার সুযোগ দেবে ফিচারটি। তবে এমনি এমনি এই আপডেট আপনি পাবেন না। এর জন্য সর্বডানে থাকা ‘থ্রি ডট মেন্যু’তে ক্লিক করতে হবে। এরপর ‘হেল্প’ অপশনে থেকে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশনটি বেছে নিতে হবে। এতে নিজে নিজেই গুগল আপডেট নেবে। সব শেষে ‘রিলঞ্চ’ অপশনে ক্লিক করলে নতুন ফিচারগুলো পাওয়া যাবে।

 

সূত্র : লাইভ মিন্ট

আরো দেখুন

নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল

পূর্বনির্ধারিত সময়েই হবে ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কোম্পানীগঞ্জে গ্যাসক্ষেত্রের জমির ক্ষতিপূরণ, সংযোগ ও চাকরির দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ পরিশোধ, স্থানীয় বাসিন্দাদের

সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে