ডায়াবেটিসে হাড় ও অস্থিসন্ধির সমস্যা

আবার একিলিস টেনডিনাইটিস বা প্ল্যান্টার ফাসাইটিস নামের সমস্যায় পায়ের গোড়ালি এবং পায়ের পাতার পেশি ও টেনডনে প্রদাহ হয়। ফলে গোড়ালিতে ব্যথা করে। সকালে পা ফেলতে কষ্ট হয়। হাঁটতে, জগিং করতে বা দৌড়াতে কষ্ট হয়। আঙুল ও হাতের তালুর পেশি ও টিস্যু সংকুচিত হলে হঠাৎ আঙুল বাঁকা হয়ে যায়, আর সোজা করা যায় না। একে ট্রিগার ফিঙ্গার বলে।

হাত ও আঙুলের ত্বক মোমের মতো পুরু হয়ে যেতে পারে। পায়ের সন্ধিতে একটা জটিল সমস্যা হতে পারে—যার নাম চারকোট জয়েন্ট। এতে পায়ের জোড়া ফুলে যায়, স্থানচ্যুতি হয় ও স্বাভাবিকতা হারায়।

প্রতিকার

ডায়াবেটিসজনিত হাড় ও অস্থিসন্ধির সমস্যায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ জরুরি। এ ছাড়া জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমে বেশির ভাগ সমস্যাকে প্রতিরোধ করা সম্ভব।

● খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসার মাধ্যমে সারা বছর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

● অতিরিক্ত ওজন কমাতে হবে। শর্করাযুক্ত খাবার কমিয়ে শাকসবজি, ফলমূল, গোট খাদ্যশস্য, চর্বিহীন মাংস, মাছ, বাদাম, বীজজাতীয় খাবার খান।

● প্রয়োজন হলে জোড়ার ওপর চাপ কমাতে ওয়াকিং স্টিক, ব্রেচ বা হাঁটুর সাপোর্ট, নি ক্যাপ বা ইলাস্টিক সাপোর্ট, কোমরে বেল্ট ও কুশনযুক্ত জুতা ব্যবহার করা যায়।

● স্ট্রেনথনিং এক্সারসাইজ বা পেশি শক্তিকারক ব্যায়ামের মাধ্যমে সন্ধি জমে যাওয়া রোধ করা যায়।

● এর সঙ্গে নিয়মিত হাঁটা, জগিং ও ওজন বহন বা ব্যালান্সিং এক্সারসাইজ করে যাবেন।

● একটানা একই ভঙ্গিতে বা একটানা বসে থাকা উচিত নয়। সিঁড়ি ওঠা–নামা বেশি না করে বরং সমতল জায়গায় হাঁটাহাঁটি করুন।

● পরিমিত সুষম খাদ্য এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত খাবার খান।

● ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকবেন।

● ফিজিক্যাল থেরাপির মাধ্যমে ব্যথা ও জমে যাওয়ার চিকিৎসা করা হয়। এ ছাড়া চিকিৎসকের শেখানো ব্যায়াম বাড়িতে করবেন।

●চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা যাবে।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,