আল্লাহ অবিশ্বাসীদের ভ্রুক্ষেপ করেন না

যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে না এবং তাঁর আনুগত্য ও ইবাদত করে না, আল্লাহ তাদের এবং তাদের অবিশ্বাসকে ভ্রুক্ষেপ করেন না। কেননা তাদের অবিশ্বাস ও অবাধ্যতা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। ঠিক যেভাবে নেককার মানুষের ইবাদত আল্লাহর কোনো উপকার করে না। বরং বান্দার ভালো ও মন্দ কাজের পুরস্কার ও পরিণাম বান্দা নিজেই ভোগ করবে।

 

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তাঁর কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করেছ, ফলে অচিরেই নেমে আসবে অপরিহার্য শাস্তি। ’ (সুরা : ফুরকান, আয়াত : ৭৭)

 

আল্লামা ইবনে কাসির (রহ.) আয়াতের ব্যাখ্যায় বলেন, ‘তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, তবে আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না এবং তোমাদের বিষয়টি বড় করে দেখবেন না। ’ (তাফসিরে ইবনে কাসির : ৬/১৩৪)

আল্লামা শিনকিতি আয়াতের ব্যাখ্যায় বলেন, আমার (আল্লাহর) কাছে তাদের অবিশ্বাসের এমন কোনো ওজন বা মূল্য নেই, যাকে গুরুত্ব বা ভ্রুক্ষেপ দেওয়া যায়। (আদওয়াউল বয়ান : ৬/৮১)

কিয়ামতের দিন আল্লাহ পাপীদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের পাপ-পঙ্কিলতার মধ্যে ফেলে রাখবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, নেককার ব্যক্তিরা একে একে চলে যাবেন। আর অবশিষ্টরা যব ও খেজুরের অব্যবহার্য অংশের মতো পড়ে থাকবে। আল্লাহ তাদের প্রতি গ্রাহ্যও করবেন না। (সহিহ বুখারি, হাদিস : ৬৪৩৪)

আল-মাউসুয়াতুল আকাদিয়া

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,