আল্লাহ যেভাবে বান্দার সঙ্গে থাকেন

আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো মহান আল্লাহ আরশে সমাসীন হয়েও আপন কুদরতে বান্দার সঙ্গে থাকেন। বান্দার সঙ্গে থাকার বিষয়টি প্রকৃতার্থে, রূপকার্থে নয়। আবার আল্লাহ বান্দার সঙ্গে থাকার অর্থ বান্দার মধ্যে বিলীন হয়ে যাওয়া নয়। তিনি স্পষ্টতই সব সৃষ্টি থেকেই পৃথক ও ভিন্ন।

কোরআন ও সুন্নাহ দ্বারা আল্লাহর সঙ্গে থাকার বিষয়টি প্রমাণিত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন। ’ (সুরা হাদিদ, আয়াত : ৪)

 

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না, যাতে চতুর্থজন হিসেবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না, যাতে ষষ্ঠজন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। তাঁরা এর চেয়ে কম হোক বা বেশি হোক তিনি তাঁদের সঙ্গেই আছেন তারা যেখানেই থাকুক না কেন। ’ (সুরা মুজাদালাহ, আয়াত : ৭)

ইমাম ইবনে জারির তাবারি (রহ.) বলেন, ‘আল্লাহ সর্বখানে বান্দার সঙ্গে থাকেন’-এর ব্যাখ্যা হলো আল্লাহ সাত আসমানের ঊর্ধ্বে আরশে সমাসীন থেকেই তাদের যাবতীয় কর্মকাণ্ড, ক্রিয়াকলাপ ও কর্মকাণ্ড সম্পর্কে জানেন। তারা যেখানেই থাকুক তাদের প্রত্যক্ষ করেন। (তাফসিরে তাবারি : ২২/৩৮৭)

কোরআনে আল্লাহর বিশেষ সাহায্য ও সহযোগিতাকেও ‘সঙ্গে থাকা’ বাক্য দ্বারা ব্যক্ত হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ তাদের সঙ্গেই আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মপরায়ণ। ’ (সুরা নাহল, আয়াত : ১২৮

হিজরতের সময় রাসুলুল্লাহ (সা.) আবু বকর (রা.)-কে আশ্বস্ত করে বলেন, ‘ভয় পেয়ো না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ’ (সুরা তাওবা, আয়াত : ৪০)

একাধিক হাদিস দ্বারা আল্লাহর সঙ্গে থাকার বিষয়টি প্রমাণিত। যেমন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ নামাজ আদায় করে সে যেন তার সামনের দিকে থুথু না ফেলে। কেননা সে যখন নামাজ আদায় করে, তখন তার সামনের দিকে আল্লাহ তাআলা থাকেন। ’ (সহিহ বুখারি, হাদিস : ৪০৬)

হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘আমি আমার প্রতি বান্দার ধারণা অনুসারে তার সঙ্গে আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই থাকি। ’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪০৫)

 

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,