তাপমাত্রা কমছে না চলতি মাসে

দেশজুড়ে টানা কিছুদিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর কয়েক দিন ধরে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই হালকা বৃষ্টিতে ভাপসা গরম কমছে না। আর চলতি মাসে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। তাই এ সময়ে তাপমাত্রা প্রায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলে এতে তাপমাত্রা তেমন কমছে না। তাপমাত্রা খুব অল্প পরিমাণে ওঠানামা করছে। কারণ ভারি বৃষ্টিপাত ছাড়া এই গরম কমবে না। চলতি মাসে ২৯ থেকে ৩১ তারিখ এই তিন দিন বৃষ্টি বাড়বে। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ওই সময়ও খুব একটা ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদরা জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এই কারণে গরমে ঘেমে গেলেও সহজে ঘাম শুকাচ্ছে না। ফলে ভাপসা একটা ভাব তৈরি হচ্ছে। এ কারণে যতটুকু তাপমাত্রা বেড়েছে তার চেয়ে বেশি তাপ অনুভূত হচ্ছে।

সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ আট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন বদলগাছী ও টেকনাফে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস করে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল কুতুবদিয়ায়, ৬৯ মিলিমিটার।

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,