কোরআন নিঃসন্দেহে আল্লাহর বাণী

আল্লাহ বলেন, এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। [ সুরা : বাকারা, আয়াত : ২ ]

 

কোরআন আল্লাহর বাণী। আল্লাহর বাণী আল্লাহর গুণাবলির অংশ। সুতরাং আল্লাহর অন্যান্য গুণের মতো তাঁর কালাম ও বাণী চিরন্তন। কোরআন আল্লাহর বাণী হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ বা সংশয় নেই।

 

আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো, কোরআন আল্লাহর বাণী, তা সৃষ্ট নয়। আল্লাহর বাণী তার চিরন্তন সত্তায় ধারণকৃত গুণগুলোর একটি। ইমাম শাফেয়ি (রহ.) বলেন, ‘আমি অন্তরে বিশ্বাস করি এবং মুখে সাক্ষ্য দিই যে, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং তা মাখলুক নয়। ’ (ইতিকাদুশ শাফেয়ি, পৃষ্ঠা ১৭)

 

কোরআন আল্লাহর বাণী হওয়ার ব্যাপারে কোনো সংশয় নেই। আল্লাহ বলেন, ‘এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা নয়। পক্ষান্তরে এটার আগে যা অবতীর্ণ হয়েছে তা তার সমর্থন এবং এটা বিধানগুলোর বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই যে এটা জগত্গুলোর প্রতিপালকের পক্ষ থেকে। ’ (সুরা : ইউনুস, আয়াত : ৩৭)

একইভাবে কোরআনের বর্ণিত শব্দ, বাক্য, মর্ম, ভাষ্য, তথ্য ইত্যাদি কোনো বিষয়েই সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ বলেন, ‘এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। ’ (সুরা : বাকারা, আয়াত : ২)

আল্লাহর কালাম কোরআনে আল্লাহ ছাড়া আর কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় আল্লাহ ওহির মাধ্যমে কোরআনের কিছু বিধান পরিবর্তন করেছেন। কিন্তু এখন ওহি ধারা বন্ধ হয়ে যাওয়ায় তাতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। ইরশাদ হয়েছে, ‘আমি যখন এক আয়াতের পরিবর্তে অন্য এক আয়াত উপস্থিত করি—আল্লাহ যা অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন, তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী, কিন্তু তাদের বেশির ভাগই জানে না। ’ (সুরা : নাহল, আয়াত : ১০১)

কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব পরিবর্তন, পরিবর্ধন ও বিলুপ্তির হাত থেকে সংরক্ষণ করবেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি অবশ্যই তা সংরক্ষণ করব। ’ (সুরা : হিজর, আয়াত : ৯)

 

আল-মাউসুয়াতুল আকাদিয়া

আরো দেখুন

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা

আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

আমতলী (বরগুনা)প্রতিনিধি । লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায়

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত

আমতলী বরগুনা প্রতিনিধি।। আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা

কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার তানযীমূল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ,