পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

ইউরোজয়ী ইতালিকে হারিয়ে চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া।

ফিফা আয়োজতি প্রীতি ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়।

স্পেনের প্যাম্পলোনায় এদিন এস্তোনিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

তবে প্রতিপক্ষকে সহজভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য একাদশে বড় কাটছাটের কারণে এ কথা বলাই যায়।

ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা।

হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

একই কারণে এস্তোনিয়ার ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে।

এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ

ফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।ৱ

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ