নেইমারের আর ৪ গোল হলেই..

রাশিয়া বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। তবে বাছাইপর্ব দিয়েই সেলেকাওরা জানিয়ে দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে আবারো জ্বলে উঠবে তারা।

বৃহস্পতিবার ঝলমলে পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বকে সে কথা আবারও স্মরণ করিয়ে দিল তিতের দল।

এদিন সিউলে প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে।

পাঁচ গোলের মধ্যে দুটি গোলই করেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। পেনাল্টিতে দুটি গোল করেন তিনি। যা ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের ৭২ ও ৭৩তম গোল।

আর দুটি গোলের পর স্বদেশি কিংবদন্তি পেলের রেকর্ডের আরও কাছে চলে গেলেন নেইমার।

ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছেন পেলে। আর মাত্র চারটি গোল করলে সেই রেকর্ডে ভাগ বসাবেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। পাঁচটি করলে ছাড়িয়ে যাবেন তার পূর্বসূরিকে।

ম্যাচে নেইমার ছাড়া বাকি তিনটি গোল রিচার্লিসন, ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ছয়টি গোলও হতে পারত ব্রাজিলের পক্ষে।

থিয়াগো সিলভার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর আগে সাত মিনিটে ব্রাজিলের লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো কোরিয়ার পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করেন। সেখান থেকে ফ্রেড গোল না করতে পারলেও ফিরতি বলে ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন।

এরপর থিয়াগো সিলভার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। হঠাৎ ম্যাচের গতির বিরুদ্ধে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। হুয়াং হুই-জো ৩১ মিনিটে গোল করেন।

ভিএআরের সহায়তায় ৪২ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে নেইমার ব্রাজিলকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। শেষের ১০ মিনিটে ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস গোল করে স্কোরলাইন ৫-১ করেন।

সোমবার টোকিওতে ব্রাজিল তাদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। একইদিন দক্ষিণ কোরিয়া আতিথ্য দেবে চিলিকে।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ