আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচ শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত আর্জেন্টিনা সমর্থকরা, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব।

বাংলাদেশ সময় বিকাল ৫টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।

প্রীতি ম্যাচটি দেখা যাবে টিভিতে beIN Sports 3 চ্যানেলে। এ ছাড়া fuboTV লাইভ স্ট্রিমে দেখা যাবে।

প্রীতি ম্যাচ হলেও এটি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের আগ্রহের শেষ নেই। তারাও চান নীল-সাদাদের মতো হলুদ জার্সির রঙে রঙিন হতে।

ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেননি সেলেকাওরা। জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে নেইমারের দল।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ

সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার ও রিচার্লিসন।

আরো দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। ‘ নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়

মাগুরার শ্রীপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: শীতের তীব্রতা থেকে অসহায় ও দুস্থ মানুষের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে

জনপ্রিয় ‘Popeyes The Coffee Man’ আবার ফিরল ওয়ারীতে

নিউজ ডেস্ক, সম্পাদনা্য়-সাইমুর রহমান: ঢাকার একসময়কার জনপ্রিয় কফি ও ফুড ব্র্যান্ড ‘Popeyes The Coffee

শাহাদাতের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত হোসেন দারুণ এক ইনিংস খেললেন। ইনিংস শেষ হওয়ার এক

বিয়ে করলেন মিমি, পাত্র কে এই সিদ্ধার্থ?

দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুন-গুমের সরকার ছিল শেখ হাসিনার সরকার। শেখ