ধর্মঘটের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ রেলমন্ত্রীর

কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতনভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলওয়ের রানিং স্টাফরা। বুধবার দুপুরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসের পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। সেই সঙ্গে ধর্মঘটের জন্য কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে বুধবার ভোর ৬টা থেকে আচমকা ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলওয়ের কর্মীরা। এতে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সারা দেশের ট্রেনযাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।

পরে রেলমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে বলেন, ‘রেলের রানিং স্টাফদের যে অসুবিধা ছিল, তা নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করেছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে— যে প্রজ্ঞাপনের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটি আমরা বাতিল করে দেব। তার পরিপ্রেক্ষিতে আমি ঘোষণা দিচ্ছি যে, গত ১০ এপ্রিল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বাতিল করা হলো।’

মন্ত্রী বলেন, ‘আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী আমাকে সময় দিয়েছেন। আমার সচিবসহ আমি দেখা করব। আশা করছি আগামী ১৯ তারিখের মধ্যে বিষয়টির ফয়সালা আমরা পেয়ে যাব। আবার পেনশনভাতা যেভাবে রানিং স্ট্যাটাস ছিল, সেভাবেই পাবে বলে আশা করি।’

কর্মবিরতির জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা না নিতে রেল বিভাগ ও মন্ত্রণালয়কে নির্দেশও দেন মন্ত্রী। বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল রেলের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।
ওই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ে রানিং স্টাফদের নেতারা।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।