বলিউড তারকা মাধুরীর কাছ থেকে অ্যাওয়ার্ড নিলেন তাসনোভা সালাম

স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
ছোট বেলা থেকেই নাচে পারদর্শী তাসনোভা মাহবুব সালাম। উপস্থাপনায়ও তাকে দেখা গিয়েছে। তবে তিনি এখন পুরোদস্তুর ব্যবসায় মনোযোগী। সম্প্রতি তার রিয়েল এস্টেট টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার পেয়েছে। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তাসনোভা মাহবুব সালাম।

এ প্রসঙ্গে তাসনোভা মাহবুব সালাম বলেন, আমি আমার নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড চালাচ্ছি। আমি যখন ছোট মেয়ে ছিলাম তখন একজন বিল্ডার হওয়ার স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন আমার স্বামীর দ্বারা পুরণ হয়েছিল যিনি আমার সবকিছুর জন্য একজন বড় সমর্থক।

তিনি আরো বলেন, ব্যবসার পাশাপাশি আমি একজন আইনজীবী। আমরা সকলেই জানি যে প্রতিটি পুরুষের সফলতায় একজন নারী থাকে তবে আমার ক্ষেত্রে আমার স্বামীই যার জন্য আমি এখানে আছি। তিনি আমার বড় সমর্থক এবং আমার সেরা বন্ধুও।

তাসনোভা মাহবুব সালাম তিন বোনের মধ্যে সবার ছোট। তার বাবা বাংলাদেশ ফরেন পোস্ট অফিসের মহাসচিব ছিলেন এবং এফপিওর নেতাও ছিলেন। তার স্বামী ব্যবসায়ী ও একুশে টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান আবদুস সালাম। তাদের শিহাব ও সরফরাজ নামে দুই ছেলে রয়েছে।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।