ইমরান খানের অভিযোগের বিষয়ে যা বললেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তার দাবি, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনে লু বলেছিলেন, ‘অনাস্থা ভোটে ইমরান টিকে গেলেও পাকিস্তান বিপদে পড়বে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না।’

ভারত সফরে থাকা মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুকে ইমরানের এ অভিযোয়ে বিষয়ে প্রশ্ন করেছিল হিন্দুস্তান টাইমস।

তার উত্তরে লু বলেছেন, ‘আমরা পাকিস্তানের দিকে নজর রাখছি। আমরা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’

এর সম্পূরক প্রশ্ন হিসেবে লুর কাছে আবার ও পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটাই সব, এ প্রশ্নের জবাবে আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল। বাইডেনের পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, ‘এ অভিযোগের সত্য কোনো ভিত্তি নেই।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।