বিশ্বকাপে সৌদি আরবের গ্রুপে আর্জেন্টিনা, যা বললেন স্কালোনি

কাতার বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত গ্রুপ জানা হয়ে গেছে। শুক্রবার রাতে গ্রুপ প্রকাশের পর থেকে এ নিয়ে ফুটবলবিশ্বে তোলাপাড় চলছে।

অনেকের মতে, ব্রাজিলের তুলনায় অনেকটাই দুর্বল প্রতিপক্ষের গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। যে গ্রুপ থেকে সহজেই দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবেন মেসি-ডি মারিয়ার দল। সহজ গ্রুপে পড়ে স্বভাবতই খুশি হওয়ার কথা আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির।

কিন্তু স্কালোনি জানালেন তিনি খুশি নন। এ গ্রুপকে সহজ মানেন না তিনি।

গতকাল কাতারের দোহায় আয়োজিত ড্র-তে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারিত হয় ‘সি’ গ্রুপে। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ যেখানে সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড।

ড্রয়ের পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, ‘আমরা এখন অভিযোগ করতে পারি না, খুশিও হতে পারি না। আমরা ঠিকঠাক আছি। সৌদি আরবকে নিয়ে এই গ্রুপটা দারুণ হয়েছে। বাছাইপর্বে আরব ভালো খেলেছে। আসলে এটা একটা গ্রুপ যেখানে এমন কিছু দল আছে যাদের বিপক্ষে আমরা মনে করি ভালো খেলতে পারব, গ্রুপ পর্বটা ভালো কাটাতে পারব; তবে আমরা সবাইকে সম্মান করি।’

গ্রুপটাকে সহজ মানতে নারাজ আর্জেন্টাইন কোচ। জানালেন, মেক্সিকো ও পোল্যান্ড দুটোই শক্তিশালী দল।

স্কালোনি বলেন, ‘এটা কঠিন সব দল নিয়ে গড়া এক গ্রুপ। মেক্সিকো আমাদের পরিচিত প্রতিপক্ষ, কঠিনও। ২০০৬ সালে তাদের বিপক্ষে জিততে আমাদের ঘাম ঝরেছিল। আমি তখন মাঠের খেলোয়াড় ছিলাম। মেক্সিকোকে হারাতে আমারের অতিরিক্ত সময়ে গিয়েও যুদ্ধ করতে হয়েছিল। তারা দুর্দান্ত খেলে। সুইডেনকে বিদায় করে এই গ্রুপে এসেছে পোল্যান্ড। আর তাদের বেশ কিছু ভালো খেলোয়াড়ও আছে। ’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।