১৭৩০০ রুশ সেনা নিহত: ইউক্রেন

ইউক্রেনের প্রতিরোধের মুখে দেশটিতে ১৭ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে রাশিয়ার ৬০৫ টি ট্যাংক ধ্বংসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সেনা বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট।

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ইয়েনি শাফাক ও হিন্দুস্তান টাইমসের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে এ পর্যন্ত ইউক্রেনের প্রতিরোধে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ সেনাদের। পুতিনের বাহিনীর ১৩১ টি বিমান, ১৭২৩টি সেনাসদস্যবাহী গাড়ি, ৫৪ টি এন্টি এয়ারক্রাফট অস্ত্র খোয়াতে হয়েছে।

ইউক্রেনের সেনবাহিনী বুধবার দাবি করেছে, রুশ বাহিনীর ৭৫ টি জ্বালানি ট্যাংকার, সাতটি নৌকা, ৮১ টি যান ধ্বংস করা হয়েছে। এছাড়া রাশিয়ার ৩০৫ টি গোলা, ৯৬ টি রকেট লঞ্চার ব্যবস্থা, ৫৪ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, এক মাসের যুদ্ধে ইউক্রেনে ১১৭৯ জন বেসামরিক নিহত, ১৮৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও দাবি করেছে জাতিসংঘ।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।