ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী

ধর্মের টানে বলিউড ছাড়েন ‘দঙ্গল’খ্যাত কাশ্মীরি অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইসলাম ধর্মের অনুশাসন যথাযথভাবে প্রতিপালনের জন্য অভিনয় ছাড়েন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী সানা খানও।
এবার ধর্মের টানে অভিনয় ছাড়লেন আরেক ভারতীয় অভিনেত্রী। তার নাম অনাঘা ভোঁসলে। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি।
ইনস্টাগ্রামে এক বিবৃতিতে অনাঘা ভোঁসলে ঘোষণা দেন, ধর্ম পালনের উদ্দেশে অভিনয় ছেড়েছেন তিনি। এখন থেকে তিনি ঈশ্বরের সেবা করতে চান। অভিনয়টা অবশ্য কয়েক দিন আগেই ছেড়ে দিয়েছেন। এতদিন ধরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করেননি।

শুধু নিজেই নন; অন্যদেরও অভিনয় পেশা থেকে দূরে সরে আসতে অনুরোধ জানান অনাঘা ভোঁসলে।
এ অভিনেত্রী লিখেছেন— ‘এতদিন আপনারা যে ভালোবাসা, আশীর্বাদ আমাকে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এবার অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানাচ্ছি। আর আশা করি, আপনারা আমার এ সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন ও সমর্থন জানাবেন। আমার ধর্মীয় বিশ্বাসের জন্যই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আপনাদের কাজ করে যান, তবে খেয়াল রাখবেন তাতে যেন আপনার আধ্যাত্মিক পথ ও কৃষ্ণসেবা বিঘ্নিত না হয়। আর কোনো মানুষ বা কাজের জন্য যদি আপনাদের আধ্যাত্মিকতার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসুন।’

এর আগে এক সাক্ষাৎকারে অনাঘা জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কপট লোকের সংখ্যার অভাব নেই। তাই আধ্যাত্মিকে বিশ্বাসী হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

প্রসঙ্গত বাংলা ধারাবাহিক শ্রীময়ীর হিন্দি রিমেক অনুপমা সিরিয়ালে নন্দিনীর চরিত্রে অভিনয় করতেন অনাঘা। দিন কয়েক আগেই স্টার প্লাসের এই শো ছাড়েন অভিনেত্রী।

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।