বাংলাদেশ দল পাবে ৩ কোটি টাকা পুরস্কার

বুধবার সেঞ্চুরিয়নে ১৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে বাংলাদেশ, যা অবিশ্বাস্য ও অবিস্মরণীয়।

আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের দিনে পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি।

সেঞ্চুরিয়নে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

বিসিবির এ কর্মকর্তা জানান, বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটি অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি। এ জয়ের পর পর খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন তাদের জন্য।’

এত বড় অর্জনে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন বলে জানান তিনি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমার স্পিকার (মোবাইল ফোন) অন করে দিয়েছিলাম। সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সঙ্গে কথা বলেছেন। সবাই খুশি। প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটি অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।